বুধবার, ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ  শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি'৮৯ ব্যাচের বন্ধু সংগঠন "শিকড়” এর উদ্যোগে ১৩ জুলাই, ২০১৯, শনিবার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০১৯  আড়ম্বরপূর্ণ  ভাবে অনুষ্ঠিত হয়েছে । শিকড় বন্ধু জনাব রকীব আহমেদ এর  সঞ্চালনায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনে "শিকড়” এর সদস্য অধ্যাপক ড. মো. রাফি উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদালয়, বাংলাদেশ এর মাননীয় কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবদুস ছাত্তার, অধ্যক্ষ, শাহজাদপুর সরকারি কলেজ, জনাব মো. নাজমুল হুসেইন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর , মিস ফারহানা বাতেন, শিক্ষক, রবীন্দ্র বিশ্ববিদালয়, বাংলাদেশ  এবং জনাব খন্দকার শামছুল হক, সাধারণ সম্পাদক,শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, কৃতী শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও শিকড়ের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্টানে অতিথি বৃন্দ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বই  বিতরণ  এবং বিদ্যালয় থেকে সদ্য অবসর প্রাপ্ত চার জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।  উল্লেখ্য, “শিকড়” ২০০০ সাল থেকে প্রতিবছর নিয়মিত ভাবে বিদ্যালয় প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করে আসছে, এবারের আয়োজন ১৯ তম। শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এসএসসি ও জেএসসি তে GPA ৫.০০ পেয়ে সাফল্য লাভ করে এবং উক্ত বিদ্যালয়  থেকে যারা বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে তাদেরকে সংবর্ধিত করা হয়৷

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...