সোমবার, ২৩ মার্চ ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৃত ব্যক্তির জন্য কবর খুড়তে গিয়ে ঘটেছে এক অলৌকিক ঘটনা। কবর খোড়ার সময় কবরের গায়ে ভেসে ওঠেছে আরবি হরফ যা দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। বৃহস্পতিবার ৭ জানুয়ারি সকালে ফুলবাড়ী উপজেলার পশ্চিম পানিমাছ কুটি গ্রামে একটি কবর খুড়তে গিয়ে এই অলৌকিক ঘটনা ঘটে।মৃত ওই ব্যক্তির নাম ইসরাইল আলী(৪২) তিনি ওই গ্রামের মৃত জব্বার আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ইসরাইল আলী বুধবার ঢাকায় ব্র্যাকের মহাখালী শাখায় কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হন। পরে তাকে চিকিৎসার জন্য মগবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মৃত্যুবরণ করেন।বৃহস্পতিবার সকালে তার কবর খুড়তে গিয়ে কবর খননকারীরা প্রথমে কবরের গায়ে আরবি হরফ দেখতে পান। কবর খননকারী সাহেব আলী, আমির আলী ও আব্দুল মালেক বলেন,কবরের মাটি কাটার সময় কবরের গায়ে আরবী হরফ ভেসে উঠে।বহুবার মাটি সরিয়ে নেয়া হলেও লেখা গুলি অক্ষত অবস্থায় রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার সাথে সাথেই দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক উৎসুক জনতা কবরটি একনজর দেখার জন্য ভিড় জমান। কবরে আরবি হরফের বিষয়ে ফুলবাড়ী কাছারি বাজার জামে মসজিদের খতিব আব্দুল মালেক জানান, কবরের পশ্চিম দেয়ালে আরবি হরফে ইয়াসিন লেখাসহ অনেকগুলো আরবি হরফ স্পষ্ট দেখা যাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুনর রশীদ হারুন জানান, এটি একটি অলৌকিক ঘটনা কবরের গায়ে আরবি হরফ দেখার জন্য বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড় ঠেকাতে ফুলবাড়ী থানা পুলিশের সহায়তা নেওয়া হয়েছে এবং বেলা ২ টায় ওই কবরে মৃত ব্যক্তিকে দাফন করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)