মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর পৌরসদরের রূপপুর মহল্লাস্থ রংধনু ডিজিটাল স্কুল ক্যাম্পাসে রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ রাইফেলস্ ( বিডিআর) এর সুবেদার মেজর (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ভাষ্যকর, শাহজাদপুরের গর্বিত সন্তান প্রতিবন্ধী মো: রফিকুল ইসলাম জীবন (চিনাধুকুরিয়া ) কোরআন ও হাদিসের আলোকে ‘মৃত্যু’ সম্পর্কে বয়ান করবেন । উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে একযোগে ‘শাহজাদপুর সংবাদ ডটকম’ ও ‘সার্কেল শাহজাদপুর’ সরাসরি সম্প্রচার করবে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় তার জ্বৈষ্ঠ্য সন্তান রংধনু ডিজিটাল স্কুলের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম স্বপন সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন এবং মানুষের মৃত্যু সম্পর্কে শাহজাদপুরের প্রতিবন্ধী বক্তার বক্তব্য সরাসরি শাহজাদপুর সংবাদ ডটকম ও সার্কেল শাহজাদপুরে দেখার আহবান জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা