শুক্রবার সকালে চরাঞ্চলে নাটুয়ারপাড়া নৌকাঘাট থেকে ২৫০জনকে গো-খাদ্য, ১’শ জনকে ঔষধ, ৫জনকে ঘাসের কাটিংসহ গাভী পালনকারীদের টিকাদান কর্মসূচী পালন করা হয়। এ সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন গাভী পালনের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। যার ফলে দুধ, মিষ্টান্ন, ঘিসহ মানুষের প্রয়োজনে অনেক পুষ্টিকর খাবার পাওয়া যায়। যা মানুষের শরীর গঠনে অধিক ভূমিকা রাখে। তিনি বলেন গরুর বিষ্টা থেকে আমাদের মূল্যবান জৈব সার ও গ্যাস উৎপাদন করা সম্ভব। কাজিপুরের চরাঞ্চলের বন্যা দূর্গত মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে তিনি বলেন এখানকার মানুষ প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। চরাঞ্চলে গাভী পালনের মাধ্যমে চামড়া রপ্তানির ক্ষেত্রে অন্যন্য ভূমিকা রাখতে পারে। তিনি চরাঞ্চলের জন্য নাটুয়ারপাড়ায় প্রানী সম্পদ রাক্ষার জন্য একটি সাব-সেন্টার নির্মানের আশ্রাস দেন। তিনি নাটুয়ারপাড়া, চরগিরিশ, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়নে গাভী পালনকারীদের মধ্যে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী নরায়ন চন্দ্র চন্দ উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ইসহাক উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রানী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ অজয় কুমার রায়, জেলা প্রশাসক মোঃ বিল্লান হোসেন। অনেকের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ আক্তারুজ্জামান ভূইয়া, বাংলাদেশ আওয়ামীলীগ মৎস্যজীবী লীগ ঢাকা মহানগর উত্তর সভাপতি মীর রাশেদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ (টুংকু), কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সাকার, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান চাঁন, নাটুয়ারপাড়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কাজিপুর উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোঃ সোহেল আলম খান।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
