শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি আইসোলেশনে আছেন। রোববার (২ আগস্ট) রাতে তিনি নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেন, আজ আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি ১৪ দিনের সেলফ-আইসোলেশন শুরু করেছেন। এ সময় বাসা থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন। হতি বলেন, ‘সামান্য কাশি ছাড়া আমার করোনাভাইরাসের আর কোনো উপসর্গ নেই। জুন মাসের শুরুর দিকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এএফপি জানায়, বলকানের বাকি অঞ্চলের মতো কসোভোতেও জুন থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর অন্যতম। ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল। প্রায় ১৮ লাখ জনসংখ্যার এ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৪৯ জন প্রাণ হারিয়েছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯ হাজার।

সম্পর্কিত সংবাদ

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ