বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে ক’রোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এরই ধারাবাহিকতায় ছোঁয়াচে এই ভাইরাস স্পর্শ করল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। বাংলাদেশের কিংবদন্তি এই ক্রিকেটার ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষার পর তার দেহে ক’রোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। মাশরাফির পারিবারিক সুত্র জানিয়েছে, তিন-চারদিন আগে তার মাঝে ক’রোনার লক্ষণ-উপসর্গ দেখা দেয়। সাবধানতাবশত ক’রোনা পরীক্ষা করান মাশরাফি। এরপর ১৯ জুন প্রকাশিত ফলাফলে মাশরাফির নমুনা করোনা পজিটিভ হিসেবে জানা যায়। মাশরাফি মিরপুরে তার নিজের বাসাতেই এখন অবস্থান করছেন, আছেন হোম আইসোলেশনে। তার কোনো শারীরিক জটিলতা নেই। ক’রোনা আক্রান্ত হলেও এখন তিনি সুস্থ আছেন। মাশরাফির ব্যবস্থাপনায় থাকা এননাইন জানিয়েছে, গত রাতে মাশরাফির শরীরের তাপমাত্রা ছিল ১০১ ডিগ্রি ফারেনহাইট। তবে আজ সকাল থেকে জ্বরের তীব্রতা কমে এসেছে। সকালে শরীরের তাপমাত্রা ছিল ৯৯ ডিগ্রি ফারেনহাইট। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বরত মাশরাফি ক’রোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। নড়াইল জেলাকে ক’রোনার থাবা থেকে মুক্ত রাখতে যখন লড়ছেন, তখনই তার দেহে মিলল ছোঁয়াচে এই ভাইরাস। বাংলাদেশে প্রতিদিনই ক’রোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতোমধ্যে দেশে এক লাখেরও বেশি মানুষের দেহে ক’রোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। একইসাথে সুস্থতার হারও বাড়ছে। ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার (২০ জুন) পর্যন্ত বাংলাদেশে মোট ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন মানুষ ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৯৯৩ জন। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৪২৫ জন মৃ’ত্যুবরণ করলেও একইসাথে বাড়ছে সুস্থতার হার। শতকরা হিসেবে ৪০.৪৪ শতাংশ আক্রান্ত রোগীই ইতোমধ্যে এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...