বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৬৫ জনের। করোনার দাপটে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন নতুন বিপদে বিশ্বের সবচেয়ে উন্নত এই রাষ্ট্র। দেশটিতে এবার ছড়িয়ে পড়েছে সালমোনেলা ব্যাকটেরিয়ার বিষক্রিয়া। এরই মধ্যে এই ব্যাকটেরিয়ার বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে দেশটির ৩১টি রাষ্ট্রে। অসুস্থ হয়েছে কমপক্ষে ৪০০ মানুষ। শুধু আমেরিকা নয়, একই সঙ্গে কানাডা থেকেও এ ধরনের ঘটনা সামনে এসেছে। সিএনএন-এর এক রিপোর্টে বলা হয়েছে, অসুস্থতার জেরে কমপক্ষে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। মনে করা হচ্ছে, কোনও সংস্থার সরবরাহ করা লাল পিয়াজ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আমেরিকার ৩১টি রাজ্যে সালমোনেলা বিষের প্রভাব দেখা গিয়েছে। এই ঘটনার জন্য প্রাথমিকভাবে থমসন ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার পিয়াজ সরবরাহকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তদন্তের সময় দেখা গেছে যে লাল পিয়াজের কারণে মানুষ সংক্রামিত হয়েছে। এরই মধ্যে ওই সংস্থা তাদের ডেলিভারি করা সব দোকান থেকে পিয়াজ ফিরিয়ে নিচ্ছে। সালমোনেলা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে। এই লক্ষণগুলো সংক্রামিত হওয়ার পর ৬ ঘণ্টা থেকে ৬ দিন পর্যন্তও থাকতে পারে। তবে গড় হিসেবে দেখা গেছে, সাধারণত ৪ থেকে ৭ দিন এই রোগ থাকে। মূলত ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী লোকেরাই এতে বেশি আক্রান্ত হয়। সূত্র: সিএনএনফোর্বস

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...