সোমবার, ২৩ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির: ঊনবিংশ শতাব্দিতে বাংলার সাহিত্য গগণে ও বিশ্ব জ্ঞান পরিমন্ডলে 'ভারস্যাটাইল জিনিয়াস' খ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে নির্মিত কবিগুরু'র ভাষ্কর্যের ভালে (কপালে) সংশ্লিষ্টদের সুদৃষ্টির অভাবে অবশেষে পাকুড় বৃক্ষ জন্মেছে! দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলা, সংস্কার, চুনকামের অভাবে রবিকবির ভাষ্কর্য শীর্ষে এ ধরনের ঘটনার অবতারনা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় রবীন্দ্র ভক্ত ও অনুরাগীরা চরম বিষ্ময় প্রকাশ করে এ ঘটনার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টির অভাবকেই দায়ী করেছেন। অাজ মঙ্গলবার দুপুরে সরেজমিন শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ডে নির্মিত ভাষ্কর্য স্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বছরের ২৫, ২৬ ও ২৭ বৈশাখ শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়িতে আয়োজিত ৩ দিনের জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে কাছারিবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও চুনকাম করা হয়ে থাকে। এছাড়া বছরের বাদবাকি সময়ে এসব বিষয় অবহেলিতই থেকে যায়। বর্তমান সরকার কবিগুরুর স্মৃতি চির অম্লানে ও শাহজাদপুরসহ বৃহত্তর পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শাহজাদপুরের বিসিক বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় 'রবীন্দ্র ভাষ্কর্য' নির্মাণ ও শাহজাদপুরে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' নামের আন্তর্জাতিক মানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। ওই বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। 'কবিগুরুর স্মৃতিবিজড়িত শাহজাদপুরে কবিগুরুর কাছারিবাড়ি ও রবিকবির ভাষ্কর্যের চুনকাম, রং, সংষ্কার বছরের একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তে যেনো সারাবছরই সংশ্লিষ্টদের সুদৃষ্টি থাকে' - এমন দাবি রবীন্দ্র ভক্ত ও অনুরাগীদের।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...