শাহজাদপুুরে ছাত্র-ছাত্রীরা হাতে লেখা প্ল্যাকার্ড এবং চোখে কালো কাপড় বেধে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও “ধর্ষকের ফাসি চাই” এই স্লোগান সামনে রেখে র্যালি করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬অক্টোবর) শাহজাদপুর সরকারি কলেজ থেকে র্যালী বের করে শাহজাদপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজে শেষ হয়।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছাত্রীদের হাতে প্রতিবাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'এরপর কি? আমি?'
মানববন্ধন ও র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ধর্ষনের মত জঘন্যতম আর ন্যক্কারজনক একটা অপরাধের বিচারের দাবিতে মানববন্ধন ও র্যালী করতে হবে এটি জাতির জন্য লজ্জাজনক বিষয়। দেশব্যাপী যেন ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটাই খবর ধর্ষণ আর ধর্ষণ। মিডিয়াতে ভাইরাল হওয়া বিষয় গুলো নিয়েই আমরা যত তোলপাড় করি কিন্তু অগোচরে রয়ে যায় আরো বহু ধর্ষণের ঘটনা। ধর্ষকের শাস্তি যেন মৃত্যুদণ্ড নিশ্চিত করে দৃষ্টান্তস্বরূপ তা কার্যকর করা হয়, যাতে ভবিষ্যতে এমন জঘন্যতম অপরাধ করার সাহস কেউ না পায়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি) সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)... সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা
শাহজাদপুর
এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ
শাহজাদপুর
সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
