বুধবার, ২৫ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমকাল পত্রিকার ব্যাক পেইজে ‘শিমুল হত্যার ২ বছর পূর্তিতে স্মরণসভা; আদালতের নির্দেশিত সময়েই বিচার শেষ করার দাবি’ শিরোনামে প্রকাশিত সংবাদে শাহজাদপুরের একজন সচিবকে জড়িয়ে দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদে শাহজাদপুরের বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শাহজাদপুরের রাজনৈতিক, অরাজনৈতিক, সুধীমহলসহ সাধারণ জনগণের দেয়া ভাষ্যমতে, ‘দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশের উদ্ধৃতি দিয়ে সমকালে প্রকাশিত সংবাদে শাহজাদপুরের একজন সচিবকে যেভাবে কটাক্ষ করা হয়েছে তা মোটেও শোভনীয় হয়নি। শাহজাদপুরের একজনই পূর্ণ পদমর্যাদা সম্পন্ন সচিব অত্যন্ত সুনামের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পদে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন যিনি হলেন আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক।’ শাহজাদপুরের অসংখ্য রাজনৈতিক, অরাজনৈতিক, সুধীমহলসহ সাধারণ জনগণ আক্ষেপ প্রকাশ করে আরও বলেছেন, ‘শাহজাদপুর তথা দেশের গর্বিত সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক একজন ন্যায়বান ও পরোপকারী ব্যাক্তি। যিনি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ, চৌকি আদালত ও জেলা যুগ্ম-দায়রা জজ আদালত, ১০ সয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, শাহজাদপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর ও সেখানে ১২টি বিষয়ে অনার্স কোর্স চালু, ঐতিহ্যবাহী শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ, যমুনার দুর্গম পল্লীর দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর, কারিগরী শিক্ষাব্যবস্থা চালু, বহুতল ভবন নির্মাণ, পোরজনা ও গালা, রূপবাটিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাব-মার্সিবল সড়ক নির্মাণ, শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির কার্যালয় আধুনিকায়ন ও লাইব্রেরি স্থাপন, জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর মখদুমিয়া জামে মসজিদ ও মাজার সংস্কার, শাহজাদপুর পৌরসদরসহ ১৩ ইউনিয়নের ৫’শতাধিক যুবককে বিনা পয়সায় সরকারি চাকুরী প্রদানপূর্বক যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিসহ শাহজাদপুরের বহুমূখী উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক একজন অরাজনৈতিক ব্যাক্তিত্ব ও সরকারের শীর্ষ পর্যায়ে কর্মরত সৎ, আদর্শবান ও সর্বাপরি শাহজাদপুরবাসীর নিকট একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। শুধু তাই নয়, সাংবাদিক শিমুল হত্যা ঘটনার সূত্রপাতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা যে বিজয় মাহমুদকে মেয়র হালিমুল হক মিরুর ভাইয়েরা মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে পঙ্গু করে দিয়েছিলো, সেই কলেজ ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকেও শাহজাদপুর তথা দেশের গর্বিত সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক কুড়িগ্রাম জজকোর্টের নাজির পদে সরকারি চাকুরি প্রদান করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন। সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামী মিরু ও তার দোসরদের বাঁচাতে শুরু থেকেই পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ উত্থাপনসহ মাননীয় সচিব মহোদয়কে কটাক্ষ করে সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাশের উদ্ধৃতি দিয়ে দৈনিক সমকালে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা শাহজাদপুরবাসীর কাছে অগ্রহণীয় ও চরম দুঃখজনক বলেই মনে হয়েছে !’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...