বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত শাহজাহান বেয়ালকান্দি চরের মৃত আব্দুল শেখের ছেলে। সোমবার সন্ধ্যার দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দিপূর্ব চরে এঘটনা ঘটে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোয়ালকান্দি চর থেকে ক্ষেতের ফসল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচন্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী ঘটানস্থলেই নিহত হয়। এসময় তার সাথে থাকা আরো ৬ যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জেলহাজ আলী জানান, নিহত শাহজাহান আলীর মরদেহ স্থানীয় কবরস্থানে মাঠে নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...