মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুরে রাতভর কবিরাজ দিয়ে ঝাড় ফুঁ দেয়ার পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রেণু খাতুন (২৬) সৈয়দপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। নিহত রেণুর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ২ সন্তানের জননী রেণু খাতুন বেশ কিছুদিন ধরে শারীরীক দুর্বলতাসহ নানা রোগে ভুগছিল। স্বামী ও পরিবার রেণুকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসা না করিয়ে বিষয়টিকে ভুতে ধরেছে মনে করে কবিরাজী চিকিৎসা করে আসছিলো। এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যায় নিহতের স্বজনেরা পাশের চৌবাড়িয়া গ্রামের কামাল কবিরাজকে ডেকে এনে রেণুর দেহের কথিত ভুত ছাড়াতে রাতভর ঝাড়-ফুঁক দেয়াসহ নানা অপচিকিৎসা দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে ঘরের সাথে রেণুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম রাকিবুল হুদা বলেন, ‘নিহত গৃহবধুর মৃত্যুর ঘটনা রহস্যজনক। এজন্য মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি