বুধবার, ২৫ মার্চ ২০২৬
আসাদুর রহমান, এনায়েতপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ সংঘর্ষ চলাকালে আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। এনায়েতপুরের সৌদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ২৪ মার্চ বুধবার বেতিল বহুমুখী স্কুল এন্ড কলেজ মাঠে দলীয় পতাকা উত্তলের মধ্য দিয়ে অধিবেশন আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। অতিথিদের বক্তব্য শেষে নির্বাচন কার্যক্রম শুরু করা হয়। নির্বাচন চলাকালে এদিন বিকেল সোয়া ৫ টার দিকে কেন্দ্রের বাইরে এমপি আব্দুল মমিন মন্ডলের সমর্থক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক তাঁতশ্রমিক নিহত হন। আহত হন আরও ৪ জন। পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...