বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
হারুন অর রশিদ খান হাসান: বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে বাংলাভিশনরে ১২ বর্ষে পদার্পণ ও বর্ষপূতি পালন করা হয়েছে। সকালে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসের হল রুমে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারী রাশিদাজ্জোহা মহিলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আকতারুজ্জামান,বাংলাভিশন সিরাজগঞ্জ দর্শক ফোরামের সভাপতি ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন ও প্রবীণ সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান। সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হিরক গুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন,যুগ্ন সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক সুকান্ত সেন, প্রেসহ্লাবের প্রচার সম্পাদক রহমত আলী,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সনজয় সাহা সহ আরো অনেকে। অনুষ্টানের শুরুতেই অধ্যাপক আকতারুজ্জামান,একাত্তর টিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ,সিরাজগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন সাংবদিক ফোরাম, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার এনামুল হক, পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলামিন সেখ, সিরাজগঞ্জ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি শাহিনুজ্জামান শান্ত, চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক ভিপি রজব সহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাভিশনের বর্ষপূতির অনুষ্ঠানে বাংলাভিশনের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে বাংলাভিশনের ১২ বর্ষ পদার্পণ ও বর্ষপূতির ১২ পাউন্ড ওজনের কেককাটা হয়। পরে টেলিভিশন ফোরাম অফিসের সামনে থেকে একটি সৌহাদ্য র‌্যালী বের হয় । র‌্যালীটি এস.এস. রোড়- ২নং খলিফাপট্টি হয়ে প্রেসক্লাবের সামনে যেয়ে শেষ হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...