বুধবার, ২২ এপ্রিল ২০২৬
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামের শারিরিক প্রতিবন্ধী সোহাগী খাতুন ১১ বছর পর ফিরে পেল তার পৈতৃক বসত বাড়ি। শনিবার (০৮ জুলাই) আলোকিত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (আপ্রউস) এর মাধ্যমে সোহাগী এ বাড়ি ফিরে পেল। সোহাগী অই গ্রামের আব্দুল গফুর সরকারের মেয়ে। প্রতিবন্ধী সোহাগী জানান, গত ১১ বছর ধরে আমার চাচা আফসার আলীর ছেলে সেলিমের সাথে ১৪ ডিসিমাল বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ জায়াগার অর্ধেক অংশ আমার বাবার। আমার কোন ভাই না থাকায় এ জায়গার বেশি অংশ সেলিম ভাই দখল করে ছিল। অনেক বিচার শালিস করে কোন লাভ না হওয়ায় কোন উপায় না দেখে উল্লাপাড়া আলোকিত প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার শরণাপন্ন হই। সংস্থার নির্বাহী পরিচালক সুলতান তাহমিনা আপা আইনের সহায়তা নিয়ে স্থানীয় প্রধানদের সহযোগিতায় এ ঝামেলাটি মিমাংসা করে বসত বাড়ি আমাদের হাতে তুলে দিয়েছেন। ১১ বছর পর বাড়ি ফিরে পাওয়ায় আপ্রউস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ ব্যাপারে আপ্রউস এর নির্বাহী পরিচালক সুলতান তাহমিনা জানান, সোহাগী আমাদের সংস্থার একজন সদস্য। বাড়ি নিয়ে ঝামেলা হলে সে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ স্যার ও স্থানীয় প্রধানদের সহযোগীতা নিয়ে কয়েক দফা শালিসি বৈঠকের মাধ্যমে ১১ বছর পর তার বাড়িটি ফিরিয়ে দেওয়া হল। এ কাজটি করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...