সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুকুর আলী নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার বজরাপুর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। শুকুর আলী বজরাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি গাজীপুরে একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন। তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে গাজীপুর থেকে বাড়ি ফেরেন শুকুর আলী। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। রাতে তাঁর মৃত্যু হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এ খবর নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ওই বাড়িতে স্বাস্থ্য বিভাগের লোক পাঠানো হয়েছে। তাঁকে দাফনের ব্যবস্থা করা হয়েছে। বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে। বাড়ির লোকজনের নমুনা সংগ্রহ করা হবে। জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, শুকুর আলীর করোনার উপসর্গ ছিল, এ বিষয়টি তাদের পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়নি। তাঁর মৃত্যুর পর বিষয়টি জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...