মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ মার্চ) সারাদেশের মতো শাহজাদপুরেও আনন্দ শোভাযাত্রা বের হয়। এদিন সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লার সভাপতিত্বে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । ওই আনন্দ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.আব্দুস সাত্তার, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমূখ । আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সায়ত্বশাষিত সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...