মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা: ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন গণপরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে। ঈদে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অহ্বান জানান প্রতিমন্ত্রী। বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকের শুরুতে তিনি এসব সব কথা বলেন। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার এবার কিছু সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন আমাদের গণপরিবহণ বন্ধ থাকবে। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে বলেছে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তার স্টেশন লিভ করতে পারবে না। কাজেই আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ রাখার জন্য কাজ করছি। আমাদের ভালো দিক হচ্ছে করোনা আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার অনেক কম। নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরে সব সংস্থা থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কিন্তু দেখেছি যাত্রীরা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলে নাই। ফলে আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মানাতে পারি নাই। তবে আশার কথা এটা যে, করোনায় কোনো লঞ্চ যাত্রী আক্রান্ত হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই। তারপরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ আন্তর্জাতিক ভাবে মনিটরিং হচ্ছে। তিনি বলেন, আমরা চাই এবারের ঈদুল আজহার ঈদযাত্রার পদক্ষেপ যেন আমরা যথাযথভাবে নিতে পারি। সেজন্য আজকের এই সভার আহ্বান করেছি। সম্প্রতি বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির বিষয়ে তিনি বলেন, এই দুর্ঘটনা নৌপরিবহন খাতকে প্রশ্নবিদ্ধ করেছে। ২০১৪ সালের পর আর বড় কোনো লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় বলা হচ্ছে, নৌপথ দিক হারিয়ে ফেলেছে। কাজেই আমরা বলতে চাই নৌপথ দিক হারায়নি। সঠিক পথেই রয়েছে। বিগত বছরে আমাদের যে অর্জন সেটা আমরা বলতে চাই না। যেগুলো নেগেটিভ সেগুলোই তুলে ধরি। আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...