শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
taijul bd টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড এখন তার দখলে। ছিপছিপে গড়নের তাইজুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বাংলাদেশের সেরা বোলিং ফিগারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে, তাইজুলের কীর্তি শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেও নিজের নাম খোদাই করে নিলেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিংয়ের তালিকায় তার অবস্থান ৩০তম। তাইজুলের ইতিহাস গড়ার দিনে ধ্বংসযজ্ঞ শুরু করেছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দাকে সাজঘরে ফিরিয়ে। এরপর তিনি একে একে প্যাভিলিয়নের পথ দেখান রেগিস চাকাভা, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ এরভিন, তিনাশে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা ও তাফাজওয়া কামুঙ্গোজিকে। বলতে গেলে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিয়েছেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ঝুলিতে জমা পড়ে মাত্র ১১৪ রান! অসাধারণ বোলিং। দুর্দান্ত তাইজুল ইসলাম। এর আগে অভিষেক টেস্টেই নিজের জাত চিনিয়েছিলেন তাইজুল ইসলাম। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যখন বাংলাদেশের বোলারদের তুলোধুনো করছিলেন, তখন ব্যতিক্রম ছিলেন তাইজুল। ৪৭ ওভার বল করে ১৩৫ রান খরচায় ৫টি উইকেট নিজের ঝুলিতে পুরেছিলেন এই বাঁহাতি স্পিনার। এর মধ্যে ৯টি মেডেন ওভারও ছিল। ইকোনোমি রেট ছিল ২.৮৭। তাইজুল অভিষেক টেস্টেই ছুঁয়েছিলেন একটি মাইলফলক। ৫ উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় নিজের নামও যুক্ত করেন তাইজুল। এর আগে এই তালিকায় নাম লেখান নাঈমুর রহমান দুর্জয়, মানজারুল ইসলাম রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি ও সোহাগ গাজী। তাইজুলের অভিষেক ম্যাচে ৫ উইকেট অবশ্য ভেস্তে যায়। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে!

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”