সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা হাবিবুল্লাহ নগড় ইউপির রতনকান্দি দক্ষিনপাড়া পুরাতন বাজার সংলগ্ন ব্রিজ উঠার সংযোগ সড়কে আরো একবার প্রাণহানীর ঘটনা ঘটেছে। আজ (৩১ ডিসেম্বর)বৃহস্পতিবার দুপুরে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার সদামারা গ্রামের আয়নাল প্রামানিকে পুত্র আঃ মজিদ ওরফে ধনী (৪৫) নিহত হয়েছে। নিহতের ছোট ভাই আজিম প্রামানিক জানান অটোভ্যান চালিয়ে বাড়ী ফেরার সময় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশফুট।রেলিং না থাকায় অটোভ্যান উল্টে গিয়ে খাদে পরলে মৃত্যু হয় ভ্যানচালক আঃ মজিদ ওরফে ধনীর । এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারীতে ঐ ব্রিজের সংযোগ সড়ক থেকে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার মোয়াকোলা গ্রামের আবুল কালামের মেয়ে ৩য় শ্রেনীর ছাত্রী মদিনা খাতুন নিহত হয়েছিলো। সমতল রাস্তা থেকে ব্রিজে উঠার সংযোগ সড়কেন উচ্চতা বেশি এবং খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশ ফিট কিন্তু কোন রেলিং ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। ঐ দুর্ঘটনার ৪ দিন পর দুর্ঘটনা রোধে রেলিং স্থাপনের এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য দৈনিক একুশে সংবাদ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক এইচ এম আলাউদ্দিন ইউএনও বরাবর আবেদন করলে ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বললেও ১১ মাসেও পার হলেও এখনো রেলিং স্থাপনেন কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনার পরে রেলিং স্থাপনের  বিষয়ে মতামতের জন্য ইউএনও শাহজাদপুরের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দুর্ঘটনা রোধে দ্রুত ঝুঁকিপুর্ন এই সেতুর সংযোগ সড়কের দু পাশে রেলিং স্থাপনের দাবী জানিয়েছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...