শাহজাদপুর ডটকম ক্রীড়া ডেক্সঃ কয়েক সপ্তাহ আগেও তাঁর পরিচয় ছিল ইংল্যান্ডের সম্ভাবনাময় মিডল অর্ডার ব্যাটসম্যান, যিনি একটু-আধটু স্পিন বোলিংও করতে পারেন। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন ‘সেভ গাজা’ আর ‘ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরে মাঠে নামার পর বোঝা গেল, শুধু সম্ভাবনাময় ব্যাটসম্যান নন, ভেতরে ভেতরে তিনি ভীষণ মানবতাবাদীও। আইসিসির নির্দেশে সেই রিস্টব্যান্ড অবশ্য শেষ পর্যন্ত খুলে ফেলতে হয়েছিল, কিন্তু নিজের আরেকটা পরিচয় সবাইকে জানিয়ে দিলেন মঈন আলী।
কে জানত তাঁর আরও পরিচয় আছে! যে ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের যেকোনো স্পিনারকে সহজেই পড়ে ফেলার ব্যাপারে সুখ্যাত, তারাই মঈনের অফ স্পিনে নাকানি-চুবানি খেয়ে হারল সাউদাম্পটনে। সেটা হারতেই পারে, খণ্ডকালীন অফ স্পিনাররা বুঝি মাঝেমধ্যে ঝলসে উঠতে পারেন না!
সাউদাম্পটনে দুই ইনিংস মিলিয়ে তাঁর ৮ উইকেট পাওয়াটাকে যাঁরা ‘ঝড়ে বক মরা’ ভাবছিলেন, তাঁদের জবাব দেওয়ার জন্যই যেন পরশু ওল্ড ট্রাফোর্ডে আরও একবার বল হাতে জ্বলে উঠলেন মঈন আলী। সেটাও এমন সময়ে যখন তাঁকে দলের সবচেয়ে বেশি দরকার। ব্যাটিংয়ের সময় পাওয়া চোটের কারণে স্টুয়ার্ট ব্রড বল হাতেই নিতে পারেননি। ক্রিস জর্ডান আর ক্রিস ওকস প্রত্যাশার ধারেকাছে নেই। অ্যালিস্টার কুকের ভরসা বলতে একা জেমস অ্যান্ডারসন। ঠিক সেই সময়ে একাই ৪ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিলেন মঈন আলী।
ওল্ড ট্রাফোডে শেষ দিকে তিনি যতবার বোলিং করতে এসেছেন, ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে গর্জন উঠেছে, ‘মো, মো, সুপার মো’। মঈনের অফ স্পিনে আরও একবার ভারতকে দিশেহারা হতে দেখে জিওফ বয়কট-মাইকেল ভনরা পর্যন্ত বলে দিলেন, ‘মঈনকে এখন আর ব্যাটসম্যান বলা উচিত নয়। বলা উচিত একজন ম্যাচজয়ী স্পিনার যে ছয় নম্বরে ব্যাটও করতে পারে।’ নতুন আরও একটা পরিচয় পাওয়া গেল মঈন আলীর!
ব্যাটসম্যান পরিচয় ছাপিয়ে তাঁর বোলার পরিচয়টা বড় হয়ে ওঠার মূল কারণ অবশ্য এই সিরিজের পারফরম্যান্স। ইংলিশ কন্ডিশনে, যেখানে পেসারদের দাপটটাই স্বাভাবিক, সেই সিরিজে ৪ টেস্টে এ পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন মঈন আলী। জেমস অ্যান্ডারসনের (২১ উইকেট) পর দ্বিতীয় সর্বোচ্চ। দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে অধিনায়ক কুকও তাঁর প্রশংসায় পঞ্চমুখ, ‘মঈন যেভাবে খেলছে, আমি অন্য কোনো তরুণ খেলোয়াড়কে এত জলদি উন্নতি করতে দেখিনি। উইকেটের সবটুকু সুবিধা কাজে লাগিয়ে ও অসাধারণ বল করেছে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

