শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২০১৬-২০১৯ মেয়াদ থেকে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠনের রেওয়াজ শুরু হয়। বিগত কমিটিতে মঞ্চসারথী আতাউর রহমান চেয়ারম্যান ও অসীম কুমার উকিলকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপ-কমিটির নেতৃত্ব দেবেন এই দুই নেতা। তাদের ওপরই ভরসা রেখেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যবিশিষ্ট এ উপ-কমিটির অনুমোদন দেন। ২০১৯-২০২১ মেয়াদের কমিটিতে স্থান পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি), সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক সাংসদ, যুবলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম, সংগীতশিল্পী শুভ্র দেব। এছাড়াও শহীদ জননেতা তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি (এমপি), বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মাহমুদ (এমপি), দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক আলতামাস কবির মিশু, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক, মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবি’র মুহসীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু। তাছাড়াও এবারের কমিটিতে জায়গা পেয়েছেন—কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...