রবিবার, ২২ মার্চ ২০২৬
করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাত দেশটিতে অবস্থানরত বিদেশিদের ভিসার মেয়াদ একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির ফেডারেল অথোরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ সোমবার এক ঘোষণায় এসব ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়, যা ১১ আগস্ট থেকে কার্যকর হবে। ঘোষণায় বলা হয়েছে, মেয়াদ শেষ হয়ে গেলেও এক মাসের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবে এসব ভিসাধারী ব্যক্তিগণ। দেশটির আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভ্রমণকারীরা দেশটিতে অবস্থান করলে প্রথম দিন ২০০ দিরহাম জরিমানা করা হয়, এরপর প্রতিদিন ১০০ দিরহাম করে জরিমানা চলতে থাকে। এর আগে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মার্চের আগে ভ্রমণ ভিসা নিয়ে প্রবেশ করা মানুষজনকে ১৮ আগস্টের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত ৬২ হাজার ৭০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)