জাতীয় নেতা ক্যাপ্টেন এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের অভিভাবক বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয় বলেন জানান ডাঃ মিল্লাত।
শনিবার (১৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।
ডাঃ মিল্লাত বলেন, জাতীয় ৪ নেতার অন্যতম নেতা ক্যাপ্টেন শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন । তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়। আমরা সিরাজগঞ্জবাসী আমাদের অভিভাবককে হারালাম। দেশের রাজনৈতিক ইতিহাসে আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র নাম চিরস্বরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
