শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Happy-New-Year বিনোদন ডেক্সঃ ‘ওম শান্তি ওম’ ছবির ‘দরদ এ ডিসকো’ গানে শাহরুখ খানের সিক্স প্যাকে মুগ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের এইট প্যাক দেখার সুযোগ পেতে যাচ্ছেন তাঁর ভক্ত-দর্শকেরা। ২৪ অক্টোবর মুক্তি পাবে ‘হ্যাপি নিউ ইয়ার’। তবে শাহরুখের এইট প্যাক দেখতে এতদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের। আজ ভোরে শাহরুখ তাঁর টুইটার অ্যাকাউন্টে নিজের এইট প্যাকের ছবি পোস্ট করেছেন। শাহরুখ আজ ভোর ৪টা ২০ মিনিটে নিজের এইট প্যাকের ছবি পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি এক বার্তায় তিনি লিখেছেন, ‘এই ছবিটি তুলেছেন ডাবু রত্নানি। ধন্যবাদ আমার বন্ধু। আরও ধন্যবাদ অভি গোয়ারিকরকে। এখন থেকে ফারাহ আর আমাকে নিয়ে ফায়দা লোটার সুযোগ পাবে না।’ এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে ফটোসেশনে অংশ নেন শাহরুখ। তিনি ফটোসেশনের সময় দারুণ আবেদনময় ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়ান। সূত্রটি আরও জানায়, ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে দারুণ পেশিবহুল শরীর বানিয়েছেন শাহরুখ। এজন্য তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। শাহরুখের নতুন এই রূপ নিঃসন্দেহে তাঁর ভক্ত ও দর্শকেরা অনেক পছন্দ করবেন। ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। গৌরী ও শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির পরিবেশক সংস্থা যশ রাজ ফিল্মস। ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ, জ্যাকি শ্রফ, ভিভান শাহ প্রমুখ। দিওয়ালি মৌসুমকে সামনে রেখে ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর। শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/08/09/2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”