বুধবার, ২৫ মার্চ ২০২৬
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কত জল্পনা-কল্পনা হয়েছে এত দিন। সব জল্পনা-কল্পনার ইতি ধোনি নিজেই টানলেন আজ। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিলেন, শেষ হয়েছে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের বর্ণাঢ্য অধ্যায়টা। ধোনি সর্বশেষ খেলেছেন গত বিশ্বকাপে। বিশ্বকাপের পর থেকেই একেবারে নিশ্চুপ ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তাঁর অবসর নিয়ে অনেক কথা হলেও এ নিয়ে ধোনির পক্ষ থেকে কোনো কথাই শোনা যায়নি এত দিন। ৩৯ বছর বয়সী ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান অবশেষে মুখ খুলেছেন। আর সেটিই যেন একটা ঢেউয়ের মতো লেগেছে ভারতীয় ক্রিকেটে। আজ সন্ধ্যায় তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পুরো ক্যারিয়ারজুড়ে আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ । ৭টা ২৯ মিনিট (আজ) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নেন।’ বিদায়বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন ধোনি। ভিডিও বার্তায় ফুটে উঠেছে ১৫ বছরের পুরো ক্যারিয়ারটাই। যেটি বর্ণিল হয়ে আছে কত সাফল্যের গল্পে। আছে একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্ট জেতার অনন্য রেকর্ডও। ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আকস্মিকভাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ছাড়লেন আচমকা, অনাড়ম্বরে। ধোনির ক্যারিয়ারটাই তো এমন চমকে ভরা! তাঁর এসব চমক আর দেখা যাবে না ভারতের নীল জার্সিতে। অবসরের ঘোষণা দিলে আসন্ন আইপিএল খেলবেন কি না, সেটি অবশ্য পরিষ্কার করেননি ধোনি। এক নজরে ধোনির সব অর্জন দেখে নেওয়া যাক: আন্তর্জাতিক অভিষেক: ২৩ ডিসেম্বর, ২০০৪ শেষ আন্তর্জাতিক ম্যাচ: ১০ জুলাই ২০১৯ অবসর: ১৫ আগস্ট, ২০২০  

ব্যাটিং ক্যারিয়ার:

সংস্করণ ম্যাচ  রান গড় সেঞ্চুরি
টেস্ট ৯০ ৪৮৭৬ ৩৮.০৯
ওয়ানডে ৩৫০ ১০৭৭৩ ৫০.৫৭ ১০
টি-টোয়েন্টি ৯৮ ১৬১৭ ৩৭.৬০
 

কিপিং ক্যারিয়ার:

সংস্করণ ম্যাচ  ক্যাচ স্টাম্পিং
টেস্ট ৯০ ২৫৬ ৩৮
ওয়ানডে ৩৫০ ৩২১ ১২৩
টি-টোয়েন্টি ৯৮ ৫৭ ৩৪
 

বোলিং ক্যারিয়ার:

সংস্করণ ম্যাচ বল রান উইকেট
টেস্ট ৯০ ৯৬ ৬৭
ওয়ানডে ৩৫০ ৩৬ ৩১
টি-টোয়েন্টি ৯৮

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...