শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
ফারুক হাসান কাহার শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু ও ঘোড়ার গাড়ি। সেই সাথে হারিয়ে যাচ্ছে গাড়িয়াল পেশাও। গ্রামগঞ্জের আঁকাবাঁকা মেঠো পথ ধরে ধীরে ধীরে বয়ে চলা গরু ও ঘোড়ার গাড়ি এখন আর চোখে পড়ে না। যা একসময় শাহজাদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন এ ঐতিহ্যবাহী বাহন হিসেবে প্রচলিত ছিল। বিভিন্ন উৎসব-পার্বণে এই বাহনগুলো ছিল অপরিহার্য। গাড়িয়ালরা গাড়ি চালানোর সময় আনন্দে গাইতো “ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে..।” এখন আর চাইয়া থাকলেও একটি গরুর ও ঘোড়ার গাড়িও চোখে পড়বে না। এখন আর গানও গায়না গাড়িয়ালরা। শাহজাদপুর উপজেলার চর অঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে বিয়ে এবং অন্য কোন উৎসবে গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়ি ছাড়া বিয়েই অসম্পূর্ণ থেকে যেত। কিন্তু আধুনিক এই যুগে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি। হাতে গোনা দু-একটা গ্রামে গাড়ি দেখা গেলেও তা জরাজীর্ণ অবস্থা। এছাড়া আজকাল চোখেই পড়ে না এই গাড়িগুলো। এক সময়ে শাহজাপুরের যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলের গ্রামগুলোর বসবাসকারী মানুষদের যাতায়াত ও কৃষি পণ্যসহ প্রয়োজনীয় মালামাল পরিবহনের মাধ্যম ছিলো গরু ও ঘোড়ার গাড়ী । আজ শহরের ছেলে-মেয়েরা তো দূরে থাক গ্রামের ছেলে-মেয়েরাও ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি এই যানবাহনের সাথে খুব একটা পরিচিত না। আগে অনেকেরই এই গাড়িগুলো ছিল উপার্জনের একমাত্র অবলম্বন। শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃআঙ্গারু গ্রামের ঘোড়ার গাড়িয়াল ছাঈদ আলীর সাথে কথা হয় ঘোড়ার গাড়ি নিয়ে। তিনি বলেন, আগে আমার বংশ পরম্পরায় ছিল ঘোড়া পালন ও ঘোড়ার গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করা। তারপরও বিভিন্ন জায়গায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন, মাঠের ফসল বহন, বিভিন্ন মালামাল পরিবহন করে অনেক টাকা উপার্জন করতো। কিন্তু এখন প্রায় এসব গাড়ি বিলুপ্তির পথে। দু-একটা গ্রামে ১-২টা ঘোড়ার গাড়ি পাওয়া যায়, তাছাড়া তো চোখেই পড়ে না ঘোড়ার গাড়ি। এখন আমার বাড়িতে এক জোড়া ঘোড়া আছে। আমি এই গাড়ি দিয়ে অল্প অল্প করে মালামাল বহন করে জীবন-জীবিকা নির্বাহ করি। যান্ত্রিক সভ্যতার যুগে এখন গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি বিলুপ্তির পথে। বাংলা এবং বাঙালির ঐতিহ্যগুলোকে আমাদের ধরে রাখতে এই বাহনগুলোকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আধুনিকতার যান্ত্রিক ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার গরু ও ঘোড়ার গাড়ি। সেই সাথে হারিয়ে যাচ্ছে গাড়িয়াল পেশাও।

সম্পর্কিত সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

ধর্ম

আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

অর্থ-বাণিজ্য

ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’

দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড  (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

সম্পাদকীয়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ॥সমুদ্রের উচ্চতা বাড়বে ১০ ফুট!/গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) নিয়ে অর্থমন্ত্রীর মন্তব্য

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

মশার দখলে শাহজাদপুর পৌর শহর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য ১০ হাজার আবেদন, মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিরূপণে হাইকোর্টের রুল জারি।(পর্ব-৭)