শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
অর্পিত সম্পত্তির মামলায় ভুয়া আম মোক্তার নামা দাখিলের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর ০৬ আসনের সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ মামলার অপর আসামি দলিল লেখক আঃরশিদকেও খালাস পেয়েছে। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) মামলার রায় প্রকাশের জন্য দিন ধার্য ছিল এদিন দুপুর বারোটার দিকে শাহজাদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবু খান শাহিন কনক প্রকাশ্যে এজলাসে রায় ঘোষণা করেন। রায়ের বিষয় নিশ্চিত করে সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আইনজীবী এ্যাডভোকেট আঃ হাই বলেন সাংসদ হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো। আদালতে আমরা প্রমান তা করতে সক্ষম হয়েছি। স্বাক্ষী প্রমান নিয়ে আদালত আজকের এ রায় দিয়েছেন। আদালতের রায়কে শ্রদ্ধা জানাই। উল্লেখ্য ২০১৮ সালের ২৫ জুলাই সিরাজগঞ্জ অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক বাদী হয়ে , শাহজাদপুর সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রশিদ ও দ্বারিয়াপুর মহল্লার মৃত আতাউর রহমানের পুত্র মোঃ হাসিবুর রহমান স্বপন আসামী করে ভুয়া আম মোক্তারনামা আদালতে দাখিলের অভিযোগে শাহজাদপুর আমলী আদালতে এই মামলা দায়ের করেছিলো। রায়ে মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হলো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”