স্পোর্টস ডেক্সঃ অভিজ্ঞতার নিক্তিতে মাপলে একরকম। ক্রিকেটীয় অনিশ্চয়তার কথা মনে রাখলে অন্য রকম। যদি বলেন অভিজ্ঞতা আর ঐতিহ্যের কথা, ওয়েস্ট ইন্ডিজের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে বাংলাদেশ দল। আর ক্রিকেটীয় অনিশ্চয়তা বলে, এই খেলাটায় নির্দিষ্ট ম্যাচের পারফরম্যান্সই হলো আসল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঐতিহ্য যত পুরোনোই হোক, আজ নিশ্চয়ই ক্লাইভ লয়েড তাদের হয়ে ব্যাটিং করতে নামবেন না! বল হাতে নেবেন না অ্যামব্রোস-ওয়ালশ! এটা দিনেশ রামদিনের দলের সঙ্গে মুশফিকুর রহিমের দলেরই লড়াই।
আজ থেকে শুরু সেন্ট লুসিয়া টেস্টটাকে তাই দুভাবে দেখা যাক—
৫০০ বনাম ৮৫
ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্ট। বাংলাদেশের ৮৫তম। ওয়েস্ট ইন্ডিজ দল তাদের প্রথম টেস্ট ম্যাচটি খেলে ১৯২৮ সালে। বাংলাদেশ ২০০০ সালে। দুই দলের পার্থক্য বোঝাতে আর কি কিছু লাগে!
লাগে না। কিন্তু প্রত্যাশা তো অতশত বোঝে না! সময় যত প্রতিকূলই হোক, মনের মধ্যে বাসা বাঁধে আশা। এইবার বুঝি খারাপ সময়টা কাটল। এই বুঝি বাংলাদেশ হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। কিংবা ড্র। বাস্তবতার মাটি থেকে অনেক উঁচুতে উঠে যায় প্রত্যাশার বেলুন। অথচ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি টেস্ট খেলেছে মাত্র দুটি দেশ—ইংল্যান্ড ৯৫২ এবং অস্ট্রেলিয়া ৭৬৭টি।
‘দোষ’টা আসলে ক্রিকেটারদেরই। হঠাৎ হঠাৎ পাওয়া সাফল্যে সবার মাথা তাঁরা এতটাই ঘুরিয়ে দিয়েছেন যে এখন ক্রিকেট মানেই অঘটনের আশা। ৮৬ বছরের টেস্ট ঐতিহ্যের সামনে মাত্র ১৪ বছরের অভিজ্ঞতা যে আটলান্টিকের পাশে পদ্মা-মেঘনার বয়ে চলা, কে বোঝাবে সেটা?
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
