রবিবার, ২২ মার্চ ২০২৬
ভারত-চীন সম্পর্কে অবনতি হওয়ায় চীনা পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তাই ২০২৩ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আইপিএলের টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়িয়েছে চীনা কোম্পানি ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখন আইপিএলের নতুন টাইটেল স্পন্সরের খোঁজ করছে। সেই দৌড়ে এগিয়ে আছে জায়ান্ট ই-কমার্স (অনলাইন) ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন। এছাড়া শিক্ষা বিষয়ক অ্যাপ বাইজু আছে স্পন্সর পাওয়ার দৌড়ে। বাইজু এখন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ আছে। এদিকে আইপিএলের টাইটেল স্পন্সর পাওয়ার লড়াইয়ে আছে ফ্যান্টাসি অ্যাপ খ্যাত ড্রিম ইলেভেনও। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘যদি বাইজু আইপিএলের সঙ্গে কাজ করতে চায় এবং জার্সির স্বত্ত্ব নেয় তবে বিসিসিআই এবং বাইজুর জন্য সেটাকে জয় বলতে হবে।’ টাইমস অব ইন্ডিয়া ওই সূত্রের মতে, বিজ্ঞাপনের স্বত্ত্ব সাংঘর্ষিক হলে চলবে না। যেমন দুটো পড়াশুনা বিষয়ক বিজ্ঞাপন বা দুটো ই-কমার্স প্রতিষ্ঠানকে তারা আইপিএলের টাইটেল স্পন্সর ও অফিসিয়াল স্পন্সর হিসেবে রাখতে চায় না। এর আগে আইপিএলের সঙ্গে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করে ভিভো। বছরে ৪৪০ কোটি রুপি দেওয়ার শর্ত ছিল ভিভোর। ধারণা করা হচ্ছে, এক বছরের বিরতি দিয়ে আইপিএলে আবার ফিরে আসবে ভিভো। বোর্ড এবং ভিভো দুই দেশের সম্পর্ক উন্নয়নের অপেক্ষায় আছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...