মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। আইনেরও রক্ষকরাই আইন ভঙ্গ করছে। শান্তিপুর্ণ গণমিছিল বের করলেই জনসাধারনের ট্যাক্স কেনা গুলি দিয়ে পুলিশ সেই নিরহী মানুষদের হত্যা করছে। আহত করেছে হাজার হাজার মানুষকে। বিএনপির হাজার হাজার কর্মী এখনও শরীরের স্পিন্টার বহন করছে। এ বাস্তব সত্যগুলো জাতির সামনে তুলে ধরাও সাংবাদিকদের মহৎ কাজের মধ্যে অন্যতম একটি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কোন ঘটনা লোকমুখে শুনেই তা প্রকাশ করে দেয়া সাংবাদিকদের কর্ম নয়। এতে মানুষের মানহানি ঘটে। সিরাজগঞ্জের চিত্র তুলে ধরে বলেন, আপনার লেখেন সিরাজগঞ্জে মিছিল-মিটিং হয় না। কিন্তু এর আসল কারণ লেখেন না। প্রকৃত সত্য হচ্ছে, বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করা মাত্রই পুলিশ তা পন্ড করে দেয়। তাহলে কিভাবে মিছিল হবে? পুলিশ যদি রাজনৈতিক অধিকার হিসেবে মিছিল-মিটিং করতে দেয় তবে সারাদেশসহ সিরাজগঞ্জেও সবচেয়ে বড় শান্তিপুর্ন-মিছিল সমাবেশ করা হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঘরে বসে মতবিনিময় করার পর সেগুলো পত্র-পত্রিকায় প্রকাশ করা হলে পুলিশ প্রশাসন চাপ দিচ্ছে। এভাবে তো গণতান্ত্রিক দেশ হতে পারে না। গনতন্ত্রকে পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন সংগ্রামে লেখনীর সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কারো পক্ষে-বিপক্ষে নয়, প্রকৃত সত্যই আপনার প্রকাশ করবেন-এটাই বিএনপি আপনাদের কাছে প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, সহ-সভপতি তফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি এনামুল হক খোকন, এটিএন নিউজ’র সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান, আরটিভি’র স্টাফ রির্পোটার সুকান্ত সেন, সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খাঁন রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক মুন্সী কামাল উদ্দিন, সাইদুর রহমান বাচ্চু, সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিক সরকার, সাবেক পিপি এ্যাড. রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. ইন্দ্রজিত কুমার সাহা, এ্যাড. এস.এম. নাজমুল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি শামীম খান, বিএনপির সম্পাদক শ্রী অমরকৃষ্ণ দাস, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সম্পাদক মুন্সী আলম, যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট সাধারন সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, শহর যুবদলের সভাপতি রেজাউল জোয়ার্দ্দার, সদর থানা ছাত্রদলের যুগ্ম আলম তৌহিদুল আলমসহ সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্র্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি