শাহজাদপুর প্রতিনিধিঃ রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল খালেক বলেন আইএস ও জঙ্গি সংগঠনগুলো ধর্মের নামে নির্বিকারে মানুষ হত্যা করছে। ইসলাম ধর্মে মানব হত্যা জঘন্য অপরাধ। তার পরেও তারা ধর্মের দোহাই দিয়ে নির্বিকারে মানুষ হত্যা করছে। এদেশে কখনই জঙ্গিবাদ ছিলনা ভবিষ্যতেও কোন জঙ্গি গোষ্ঠিকে প্রশ্রয় দেয়া হবেনা। তিনি বিদেশী হত্যার নিন্দা জানিয়ে বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়ীক সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তিপুর্ন দেশ। তিনি আরো বলেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক গুনি কবি সাহিত্যিকের চারণভুমি শাহজাদপুর । এখানে জন্ম গ্রহন করে আমি নিজেও ধন্য। তিনি তার শৈশবের স্মৃতিচারণ করে এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।
আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আয়োজিত এ গুণীজন সংবর্ধনায় শাহজাদপুর উপজেলার বাসুরীয়া গ্রামের কবি হেদায়েত আলী বাসুরীকে তার সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সনদ দিয়ে সংবর্ধনা ও বঙ্গরত্ন খেতাব প্রদান করা হয়।
এ্যাডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মুহাম্মদ আব্দুল জলিল, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ড, অনুপম হীরা মন্ডল, বাংলা বিভাগের প্রভাষক মাহমুদা আক্তার, শাহজাদপুর সাহিত্য মেলার সভাপতি গাজী সৈয়দ শুকুর মাহমুদ। আরো বক্তব্য রাখেন কবি ও গীতিকার খ.ম. আসাদ, কবি ও সাহিত্যিক শামসুল ইসলাম পলাশ, হাসান রেজা মানিক, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পারভেজ আক্তার, মোজাম্মেল হক, আব্দুর রউফ, প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
