সোমবার, ২৩ মার্চ ২০২৬
করোনা ভ্যারিয়ান্ট দিচ্ছে ডাক, পুঁজিবাদী বিশ্ব বাণিজ্য ব্যাবস্থা ধ্বংস হয়ে যাক, বিশ্বব্যাপী মানুষ মুক্তি পাক। করোনা ভ্যারিয়ান্টের বৈশ্বিক বাণিজ্য ধারা ক্রমাগত বিস্তার লাভ করেছে। সেটি মানুষ বাঁচানোর জন্য নয়। শুধুমাত্র লাভের জন্য। বিশ্ব সংস্থাগুলো পুঁজিবাদীদের স্বার্থ রক্ষায় তাদেরই প্রেসক্রিপশেন অনুযায়ী নীতিমালা নির্ধারন করে বিশ্বব্যাপী এক বাণিজ্য প্রটোকল গড়ে তুলছে। স্বাধীন দেশগুলোতেও স্বাধীন রাজনৈতিক মতাদর্শ না থাকায়, পুঁজিবাদী অর্থনীতির লন্ঠুন বৃত্তির ধারার রাজনৈতিক ধ্যান ও জ্ঞানপুষ্ট শাসকরা দেশের সাধারন মানুষের জীবন রক্ষার জন্য চিকিৎসা সেবা ও খাদ্য নিরাপত্তা দেবার মত কোন নিরাপত্তা বলয় রাষ্ট্রের মাঝে তৈরী করেন নি। বর্তমানে করোনা সঙ্কট মোকাবেলাতেও তাদের উল্ল্যেখযোগ্য ও দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নেই। রাষ্ট্র শাসকরা রাষ্ট্রকে ব্যবহার করে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা নিজেরাই এই বিশ্ব বাণিজ্য ধারায় যোগ দিয়েছেন। তাদের ব্যক্তিগত আর্থিক সামর্থ গড়ে তুলবার জন্য। বিশ্ব মহামারীর কালে ভ্যাক্সিন ভ্যক্সিন বলে বিশ্বব্যাপী প্রচার প্রপাকান্ডা বৈশ্বিক মূল সমস্যাকে আঁড়াল করে সুকৌশলে মালটি ন্যাশনাল কোম্পানীগুলোর বাণিজ্যিক ধারাকে প্রসারিত করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বব্যপী কার্বণ ও মিথেন গ্যাসের বিরুপ প্রভাব ছড়িয়ে পরেছে। বাতাশেও মানুষের শ্বাস প্রশ্বাস নেবার মত স্বাভাবিক অক্সিজেন প্রবাহ নেই। বাতাশে অক্সিজেনের ঘাটতির কারনে মানুষ আক্রান্ত হচ্ছে। ফুঁস ফুুঁস ঠিকমত কাজ করছে না। পৃথিবী ক্রমাগত জীব ও অনুজীবের বাস অযোগ্য হয়ে পড়ছে। আমরা সাধারনেরা অসাধারন হয়ে গা ভাসিয়ে চলছি। যেন আমাদের বলবার ও করবার কিছু নেই। প্রকৃতি পরিবেশের স্বাভাবিক ধারা নষ্ট করে শিল্পায়ন ও উন্নয়নের নামে উন্নয়ন প্রতিবন্ধক ধারায় নষ্ট ও ধ্বংস করা হয়েছে, হচ্ছে উদ্ভীদ জগত। যে উদ্ভীদ জগত হলো অক্সিজেনের ভান্ডার। কৃষি এবং চাষাবাদের ক্ষেত্রেও প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিধ ধারা রক্ষা করা হয়নি। নদী নালায় খাল বিলে পানি নেই। ভূতলের পানির স্তর অনেক নীচে। ক্রমাগত আরো নীচে চলে যাচ্ছে। বড় বড় নদীগুলোতে ধুসর বালু চর। তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। মিলছে না নিরাপদ খাদ্য ও সুপেয় পানি, রোগে চিকিৎসা। নানা রোগ ও ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষকে অকাতরে তাদের প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। প্রকৃতি পরিবেশকে শোধন ব্যতিত শুধুমাত্র ঔষধ ও ভ্যাক্সিন নির্ভর হয়ে এ অসাম্যের পৃথিবীতে মানুষ বাঁচবে কতদিন?   বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলামিস্ট ও গবেষক প্রধান সম্পাদক, শাহজাদপুর সংবাদ ডটকম ০৯ মে, ২০২১ খৃষ্টাব্দ, রবিবার

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...