শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এ খবর সামনে আসতেই শনিবার রাত থেকেই অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে একের পর এক টুইট আসছে। অগণিত অনুরাগী তো বটেই, গ্ল্যামার দুনিয়ার তারকা থেকে ক্রীড়াবিদ, রাজনীতিবিদ- প্রত্যেকেই এমন খবরে চিন্তা প্রকাশ করেছেন। তবে শুধু দেশবাসীই নয়, বিগ বি করোনা পজিটিভ হওয়ায় মন খারাপ প্রতিবেশী দেশগুলিরও। টুইট করে যেমন অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। যদিও তার প্রার্থনাকে ভালভাবে নেননি এক ভারতীয় নেটিজেন। মোক্ষম জবাব দিয়ে তাদের মুখও অবশ্য বন্ধ করে দেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। করোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করে নিজেই জানিয়েছিলেন বিগ বি। খবরটি শোনার পর অনেকের মতো বিগ বি’র আরোগ্য কামনা করে টুইট করেন শোয়েব। তিনি লেখেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার জন্য প্রার্থনা করছি। বলিউডের শাহেনশাহকে নিয়ে শোয়েবের এই প্রার্থনার টুইটের প্রশংসা করেন অনেকেই। তবে এক নেটিজেনের প্রতিক্রিয়া একদম উলটো। এমন একটা দুঃসংবাদের মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনকে টেনে এনেছেন তিনি। ঢুকে পড়েছে সন্ত্রাসবাদের প্রসঙ্গ। তার টুইটেই বোঝা যায়, তিনি পাকিস্তানের নাগরিক নন। ‘অ্যান্টম্যান’ নামের ওই প্রোফাইল থেকে পাকিস্তানি তারকার উদ্দেশে লেখা হয়, পাকিস্তানে জঙ্গিরা থাকে। তাই দ্রুত সুস্থতা কামনা করে কোনও প্রার্থনা চাই না। তবে নেটিজেনের এমন আক্রমণে একেবারেই মেজাজ হারাননি এককালের সেরা পাক পেসার। বরং ঠান্ডা মাথাতেই ছুঁড়েছেন বাউন্সার। শোয়েব লেখেন, উপরওয়ালার স্বভাবই মানুষের প্রার্থনা শোনা। কে জানে কার প্রার্থনা কখন শোনেন। আপনি কাউকে লেবেল করে দিলেই সেটা লেবেল হয়ে যাবে না। উপরওয়ালা আপনার মঙ্গল করুন। প্রাক্তন পাক পেসারের এমন জবাবের পর অবশ্য আর টু শব্দটি করেননি নেটদুনিয়ার ওই বাসিন্দা। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের পাশাপাশি করোনায় আক্রান্ত ছেলে অভিষেক বচ্চনও। রবিবার জুনিয়র বচ্চনের স্ত্রী তথা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যারও করোনার রিপোর্ট পজিটিভ আসে। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...