মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রু যাকে দেখা যায় না সেই অদৃশ্য শত্রুর হাতে বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ বন্দি। পরে কাজিপুরের মেঘাই, চালিতাডাঙ্গাসহ বিভিন্ন বাজার এলাকা পরিদর্শনের সময় হ্যান্ড মাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলার জন্য উপস্থিত সীমিত সংখ্যক লোকজনের প্রতি আহ্বান জানিয়ে প্রত্যেককে ঘরে থাকার তাগিদ দেন মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, এ সংকট কালে ঢাকায় থাকলেও আমার মন পড়ে ছিল প্রিয় সিরাজগঞ্জ ও কাজিপুরের মানুষের মধ্যে। সময়মতো প্রিয় সিরাজগঞ্জ ও কাজিপুরের মানুষের সামনে উপস্থিত হতে না পেরে খুবই কষ্টে ছিলাম। ভয়কে উপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় রেখে গত দুই দিন সিরাজগঞ্জ ও কাজিপুরের দুস্থ মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিতে পেরে আমি আনন্দিত। পরে তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ হলরুমে স্বল্প পরিসরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে লকডাউন বাস্তবায়ন করার প্রতি তাগিদ দেন এবং ত্রাণ সামগ্রী বিতরণের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিবাগের নির্বাহী প্রকৌশলী শপিকুল ইসলাম, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকি, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। খাদ্য সহায়তা কর্মসূচিতে বিতরণকালে উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহ্জ্বা শওকত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি