সোমবার, ০৯ মার্চ ২০২৬
দীর্ঘ ১৮ বছর যে ব্রেসলেটকে নিজের অঙ্গের মত আঁকড়ে ছিলেন, সেই ব্রেসলেটই নিলামে তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। উদ্দেশ্য মহৎ- করোনাভাইরাস মোকাবেলায় আরও দৃঢ়ভাবে শামিল হওয়া। মাশরাফির সেই ব্রেসলেট ৪২ লাখ টাকা মূল্যে কিনে নেয় আইপিডিসি ফিন্যান্স। তবে নিলাম সম্পন্ন হওয়ার পর আইপিডিসি ফিন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম জানান, স্মৃতিবিজড়িত এই ব্রেসলেট তিনি মাশরাফির কাছেই ফিরিয়ে দিবেন। তবে নিলামের নির্ধারিত মূল্য পরিশোধ করা হবে আইপিডিসি ফিন্যান্সের পক্ষ থেকে। মাশরাফির এই ব্রেসলেটের সাথে অনেক আবেগ জড়িত। তার ক্যারিয়ারের উত্থান-পতনের সাক্ষী স্টিলের তৈরি এই ব্রেসলেট। মাশরাফি সেই ব্রেসলেটটিই নিলামে তোলায় আবেগাপ্লুত হয়েছিলেন অনেকেই। নিলাম সম্পন্ন হওয়ার পর মাশরাফি ফেসবুক লাইভ চলমান অবস্থায়ই হাত থেকে ব্রেসলেটটি খুলে রাখেন। এ সময় মমিনুল তাকে জানান, এই ব্রেসলেটটি তারা মাশরাফিকেই দেবেন। করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতি দূর হলে আনুষ্ঠানিকভাবে মাশরাফির ক্রয়কৃত ব্রেসলেট মাশরাফির হাতে তুলে দেবে আইপিডিসি ফিন্যান্স। মমিনুল মাশরাফিকে জানান, তিনি অবশ্যই এই ব্রেসলেট এখনো ব্যবহার করতে পারেন। তবে মাশরাফি জানান, আনুষ্ঠানিকতার আগ পর্যন্ত আইপিডিসি ফিন্যান্সের কেনা এই ব্রেসলেটটি আপাতত ব্যবহার করবেন না তিনি। নিজের নাম খচিত এই ব্রেসলেট দীর্ঘ ১৮ বছর ব্যবহার করেছেন মাশরাফি। জাতীয় দলের সাবেক অধিনায়কের ক্যারিয়ারের উত্থান-পতন জড়িয়ে আছে এই স্মারকটিতে। শনিবার (১৬ মে) নিলাম শুরু হলেও নিলামের বিডের তথ্য প্রথমবার প্রকাশ করা হয় রবিবার (১৭ মে) সন্ধ্যার দিকে। ৬টা ১০ এর হালনাগাদ অনুযায়ী, নিলামের দর হাঁকানো হয় ৭ লাখ ৫০ হাজার বা সাড়ে ৭ লাখ টাকা। সন্ধ্যা সাড়ে সাতটায় জানানো হয়, ব্রেসলেটের জন্য ৯ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত মূল্য হাঁকানো হয়েছে। রাত ৮টা ৪০ মিনিটে বিড দেখানো হয় ১১ লাখ টাকা। রাত নয়টায় ব্রেসলেটের বিড ১২ লাখ টাকা জানানো হয়। রাত পৌনে বারোটার দিকে মাশরাফিকে নিয়ে আয়োজকরা ফেসবুক লাইভ শুরু করেন। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম। মাশরাফির ব্রেসলেট বিক্রির টাকা করোনাভাইরাসে আক্রান্ত ও ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটে পড়া মানুষের সহায়তার কাজে ব্যয় করা হবে। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...