বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সরকারি বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার থেকে (১ আগস্ট) চালু হচ্ছে দেশের সব রপ্তানিমুখী শিল্প-কারখানা। তবে বিধিনিষেধের কারণে বেশিরভাগ শ্রমিক এখনো তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। সব শ্রমিকের পক্ষে তাই রোববার কাজে যোগ দেওয়া সম্ভব হবে না। এ অবস্থায় কারখানার কাজ কীভাবে শুরু হবে আর যে শ্রমিকরা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কী হবে- এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানিয়েছেন, আশপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়েই রোববার রফতানিমুখী শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা হবে। এ সময়ের মধ্যে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না। কঠোর বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা কারখানার কাজে যোগ দেবেন।

শুক্রবার (৩০ জুলাই) বিজিএমইএ সভাপতি বলেন, ২৬ জুলাইয়ের পর থেকে এরই মধ্যে অধিকাংশ শ্রমিক গ্রাম থেকে ফিরেছেন। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর এ তিন এলাকায় শ্রমিকরা এখন কারখানার আশপাশে বসবাস করছেন। ১ আগস্ট থেকে কারখানার আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়ে কারখানা চালু করা হবে। এখনো যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আছেন, সরকার ঘোষিত বিধিনিষেধ শেষ হলে তারাও কাজে যোগ দেবেন। এজন্য কোনো শ্রমিকের চাকরি যাবে না। কোনো কারখানা থেকে তাদের ছাঁটাই কারা হবে না। যদি এ সময়ের মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করার তথ্য আমরা পাই তাহলে পুনরায় তার চাকরির ব্যবস্থা করা হবে।  

এদিকে রফতানিমুখী সব শিল্প কারখানাকে কঠোর বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। 

তিনি বলেন, আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়ে আপাতত রোববার (১ আগস্ট) থেকে কারখানা চালু করা হবে। কারখানা খোলা হলেই বোঝা যাবে কত শ্রমিক এখনো কর্মস্থলে পৌঁছাতে পারেননি। 

তিনি বলেন, এখন কাজের প্রচুর চাপ, আমাদের উৎপাদন দরকার। সুতরাং কারখানা চালু করাটাই আমাদের লক্ষ্য। 

উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। 

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...