সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি)এর ১৪ শিক্ষার্থীর চুল কেটে লাঞ্চিত করার অভিযোগে ও বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা নিরসনে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিনমকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসাথে সাথে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর)রেজিস্ট্রার সোহরাব আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি মো: আব্দুল লতিফ। এতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর আবু দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব-৩ সৈয়দা নওয়াবা জাহাদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী
এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন ১৪ শিক্ষারর্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে কাঁচি হাতে নিয়ে ঘুরতে দেখা গেছে। ঘটনার আগে পরীক্ষার হলের সামনে তিনি একটি কাঁচি হাতে নিয়ে অপেক্ষা করছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
শিক্ষাঙ্গন
ভালো নেই সিরাজগঞ্জের ১০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারী
করোনাভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ২ মাস যাবত বন্ধ থাকা সিরাজগঞ্জের ৭ শতাধিক কিন্ডারগার্টেনের ১০ হাজারের...
শাহজাদপুর
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মেরিনা জাহান কবিতার উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরআন খানি, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে মিথ্যা বলে ত্রাণ চাওয়ায় আটক ৫
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে মিথ্যা বলে সরকারি ত্রাণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করে উপজেলা প্রশাসন।...
অপরাধ
শাহজাদপুরের কৈজুরীতে সরকারি চাউলসহ ডিলার আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরীতে সরকারি দশ টাকা মূল্যের ৪২০ কেজি চাউলসহ আলাউদ্দিন নামে এক ডিলারকে আটক করা হয়েছে। এ...
