রবিবার, ২২ মার্চ ২০২৬

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দুইবারের সফল চেয়ারম্যান ও দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে ঢাকা থেকে শাহজাদপুর কৈজুরীতে ফেরার পথে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাইফুল ইসলাম।

বুধবার (২৪ নভেম্বর) সাইফুল ইসলামের আগমন উপলক্ষে শাহজাদপুর উপজেলার বিসিক বাসট্যান্ড এলাকায় কৈজুরী ইউনিয়নের সব শ্রেণিপেশার মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। বিসিক বাসট্যান্ড থেকে কৈজুরী ইউনিয়নের কৈজুরী ফাজিল মাদ্রাসা পর্যন্ত শত শত মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শাহজাদপুর থেকে রওনা হয়ে কৈজুরীতে পৌঁছান সাইফুল ইসলাম। পথিমধ্যে শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ ফুলের তোরন দিয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাইফুল ইসলামকে স্বাগত জানায়।

ইউনিয়নের কৈজুরী ফাজিল মাদ্রাসা প্রঙ্গনে এক গণ সংবর্ধনার আয়োজন করে কৈজুরী ইউনিয়নবাসী।  গণ সংবর্ধনা অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান। প্রধানমন্ত্রী আমাকে কৈজুরী ইউনিয়নবাসীর সেবা করার জন্য ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন আমি শেষ রক্তবিন্দু থাকতেও তার মূল্যায়ন করে যাবো। তার আস্থার প্রতিদান হিসেবে কোন কিছু দেওয়া সম্ভব না তবে আমি আমৃত্যু জনগণের সেবা করে যাবো ইনশাআল্লাহ। তাই আগামী ২৬শে ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।

তিনি আরো বলেন, জনগণ আমাকে ২বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক এবং নৌকা উন্নয়নের প্রতীক। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য কে এম নাসির উদ্দিন, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ এলাকার সর্বস্তরের জনগন।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ধর্ম

প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

জাতীয়

কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম

কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...