শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ না নেয়ায় ২য় দিনের মতো ২২ জানুয়ারি (বুধবার) বগুড়া -নগরবাড়ি মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিপূর্বেও একই দাবীতে বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো সুরাহা মিলছে না। এদিকে, ঘন্টার পর ঘন্টা বগুড়া - নগরবাড়ী মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করায় মহাসড়কের উত্তর ও দক্ষিণ দিকে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে এ আন্দোলনের সাথে সহমত পোষণ করে এদিন বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শাহজাদপুরের সর্বস্তরের ছাত্র সমাজ ও সম্মিলিত নাগরিক ফোরাম। এছাড়া শাহজাদপুর উপজেলা ছাত্রদলও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
আন্দোলনকারী রবি শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিষ্ঠার ৮ বছরেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় যাযাবর জীবন কাটাচ্ছেন শিক্ষার্থীরা। শ্রেণি কক্ষের সংকটে একাডেমিক কার্যক্রমসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ইতিপূর্বেও বার বার আশ্বাস দেয়া হলেও আজও কোন উদ্যোগ না নেয়ায় তারা ২য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।'
গত ২০১৮ সালের ১৭ এপ্রিল ১'শ ৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।
২য় উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম ইতিপূবে সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারী উদ্যোগ ও ফান্ড বরাদ্দ না দেয়ায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্ভব হয়নি।
অপরদিকে, অনতিবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ঘোষণা না দেয়া পর্যন্ত এ আন্দোলন জোরদার করা হবে বলে শিক্ষার্থীরা হুশিয়ারী দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শিক্ষাঙ্গন
জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক
বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...
জাতীয়
রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল
যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!
জীবনজাপন
বেসিনে নেই সাবান-পানি, এক বছরেই ব্যবহার অনুপযোগী
শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষের সামনে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধোয়ার জন্য নেই কোন সাবান। নল দিয়ে ব...
শাহজাদপুর
শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...
