ছবি: শাহজাদপুরসংবাদডটকম
ছবি: শাহজাদপুরসংবাদডটকম
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় সেনাপ্রধানকে ফুলের ফুলের তোড়া তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
আজ বুধবার(২৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর(ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। মতবিনিময়কালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সেনাবাহিনী প্রধানকে জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নিয়োগপ্রাপ্তির পর থেকেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। উচ্চশিক্ষায় এই নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি যাতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষমতা অর্জন করতে পারে, সে ব্যাপারে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, উচ্চশিক্ষার প্রসারে সেনাবাহিনীও সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, আমি ব্যক্তিগতভাবে শিক্ষানুরাগী। আমার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং আমার মেয়েও অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন। উচ্চশিক্ষার উৎকর্ষ প্রতিষ্ঠায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মহোদয় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পূর্বে সেনাপ্রধানের উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় নুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
শাহজাদপুর
শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
উপজেলা নির্বাচন
শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...
