বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটা শুরু হবে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায়, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

সিরিজের প্রথম দুটি ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতে সমতায় রয়েছে। তৃতীয় ও শেষ ম্যাচ তাই ফাইনালে পরিণত হয়েছে। একমাত্র টেস্টে বিশাল জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জিম্বাবুয়ানদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সেই জয়যাত্রা থমকে গেছে। টেস্ট, ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও জিততে হলে সফরের শেষ ম্যাচটা জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

চলতি সফরে টানা পাঁচ ম্যাচ জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরেছিল বাংলাদেশ। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছরেরও বেশি সময় পর জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। ফিল্ডিংয়ের কিছু ভুলের সুযোগ নিয়ে ১৬৬ রান তোলে প্রথমে ব্যাটিং করা জিম্বাবুয়ে। পরে শুরু থেকেই চালিয়ে খেলতে গিয়ে বারবার সীমানায় ক্যাচ হয়ে ফিরেছেন বাংলাদেশি ব্যাটাররা। ওই ম্যাচে আবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লম্বা ব্যাটিং লাইনআপের লোয়ার অর্ডারও পরে সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। সিরিজ জিততে হলে নিশ্চয় শুরুর দিকের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'একটা ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। ম্যাচ জেতার সর্বোচ্চ চেষ্টা করব। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়। ভুল করে ফেললে ফিরে আসা কঠিন হয়ে যায়। পরের ম্যাচে এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যই থাকবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ধর্ম

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে বসছে মোবাইল কোর্ট

জাতীয়

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে বসছে মোবাইল কোর্ট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদত্ত নির্দেশনা বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন।...

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

বাংলাদেশ

দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১...