মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬০ লাখ ৬০ হাজার টাকার হেরোইনসহ মো. আলামিন (৩৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (২ মার্চ) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

আটক আলামিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে জেলার সলঙ্গার চড়িয়া কান্দিপাড়া গ্রামের রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৬০৯ গ্রাম হেরোইন যার আনুমানিক মুল্য ৬০ লাখ ৬০ হাজার টাকাসহ আলামিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...