বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৈরগাঁতী গ্রামস্থ আফসাগাড়া বিলের মধ্যে আমগাছ সংলগ্ন ১ম ব্রিজের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২'শ ৮৫ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলহাজ হোসেন(২৩), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-ভদ্রঘাটা কাচারিপাড়া, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।
অপরদিকে, বুধবার রাত (১লা সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর অপর চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ৯ নং ব্রহ্মাগাছা ইউনিয়নের কয়রা (পশ্চিপাড়া) গ্রামস্থ অভিযুক্ত মোঃ আঃ রাজ্জাকের বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৯'শ ৫০(নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ অপর ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আঃ রাজ্জাক(৪২), পিতা-মৃত ইয়ার আলী, সাং-কয়রা(পশ্চিমপাড়া), থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
র্যাব-১২ মিডিয়া বিভাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এ দুই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।'
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ ও রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
