শোষিত বঞ্চিত নিপীড়িত ও নিগৃহীত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী মানুষ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম ওফাত দিবসে তার জন্মস্থান সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার ওফাত দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জের মাওলানা ভাসানী কলেজ চত্বরে মাওলানা ভাসানী কেন্দ্রের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে ওফাত দিবসের কর্মসূচী শুরু করা হয়। সকাল সাড়ে ৭টায় একই স্থানে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ভাসানী কেন্দ্রের সভাপতি মোজাহিদুল ইসলাম দুদুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক পিপি এডভোকেট রেজাউল করিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, ডা. আব্দুল হালিম, ভাসানী কেন্দ্রের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সানু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, অধ্যাপক জহুরুল ইসলামসহ প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
