সোমবার, ০৯ মার্চ ২০২৬
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতশুক্রবার (১৪আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে যে, গোপন তথ্যের ভিত্তিতে ঔষধ ফার্মেসীগুলোতে এ অভিযান চালানো হয়। রাকিব ফার্মেসী,জয়া ফার্মেসীতে এ অভিযান চলে।রাকিব ফার্মেসীতে নিষিদ্ধ ঔষধ যা মাদক হিসেবে তফসিলভুক্ত টাপেন্টাডলসহ নেশা জাতীয় ঔষধ, ফিজিশিয়ান সেম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ, বিদেশী ঔষধ রাখার দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জয়া ফার্মেসীর মালিককে মেয়াদউত্তীর্ণ ঔষধ,টাপেন্টাডল; নেশাজাতীয় ঔষধ বিক্রির দায়ে তাকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। ড্রাগস এক্ট ১৯৪০ এর ১৮ (ক,খ,গ) ধারা লঙ্ঘন করায় ২৭ ধারায় অর্থদন্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ জানান যে, জনগনের অধিকার ও স্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন ড্রাগ সুপার জনাব আহসান উল্লাহ এবং র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এ এস পি মিরাজ এর নির্দেশে তার দল এবং জেলা পুলিশ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্ম দিবস উদযাপন ও শিশু মনেতার চেতনা ছড়িয়ে দিতে এবছর ‘তোমার সন্মুখে অ...

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাহজাদপুর

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে  যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস  পালিত হয়েছে।এ উপলক্ষে...

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

পড়াশোনা

শাহজাদপুরের সরকারি হাই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যাল...

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক

ইতালি নামতে না পেরে দেশে ফিরলেন তারা, থাকবেন কোয়ারেন্টাইনে

ইতালিতে যাওয়া ১৪৭ প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল রাত আড়াইটার...

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

জীবনজাপন

শাহজাদপুরে ৯ হাজার পানিবন্দী পরিবারে দুর্ভোগ চরমে

গত ২৪ ঘন্টায় শাহজাদপুরে বন্যার পানি কিছুটা কমলেও পানিবন্দী ৯ হাজার পরিবারের দুর্ভোগ বেড়েছে। সেইসাথে গত ১ সপ্তাহে উপজেলা...

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৫০ জন

সিরাজগঞ্জ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৬২ জনের মধ্যে ১২ জন পূর্বের পজিটিভ শনাক্ত।...