সিরাজগঞ্জ জেলা কৃষি অফিসার মো হাবিবুল হক জানান, এ বছরে সিরাজগঞ্জ জেলায় বোরো ধানের চাষ হয়েছে এক লাখ ৪১ হাজার ৮০হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট লাখ ৮০ মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে না পারলে বিরাট লোকসানের মুখে পড়বে এ অঞ্চলের কৃষক। একদিকে যেমন ঝড় শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দূর্যোগের আশঙ্কা রয়েছে,পাশাপাশি শ্রমিক সংকটও তাদেরকে বারবার ভাবিয়ে তুলছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নয়টি উপজেলায় ধান কাটা মৌসুমে শ্রমিকদের মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের চিঠি দেওয়া হয়েছে। চিঠির আলোকে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সভা করে সিদ্ধান্ত নিয়েছেন, আসন্ন ধানকাটা মৌসুমে যে সকল শ্রমিক ধান কাটার জন্য আসবে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করবে। এবং জমির মালিক শ্রমিকদেও মাস্ক ও হ্যান্ড গ্লোবস সরবরাহের ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া সকল শ্রমিকের স্বাস্থ্য সনদ (প্রাথমিক জ্বও,সর্দি,কাশি নেই মর্মে হাসপাতাল বা ডাক্তারের প্রত্যয়ণ) সংশ্লিস্ট উপসহকারী কৃষি কর্মকর্তা গণ যাচাই করবে এবং সরকারি নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করবে।
কিন্তু এ ধরণের নির্দেশনায় ভোগান্তি বাড়বে বলে মনে করছেন সংশিষ্ট কৃষকেরা। উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, এমনিতেই কৃষি কর্মকর্তাদের পরামর্শের জন্যই পাওয়া যায় না। তার উপর যখন গণহারে ধানকাটা শুরু হবে তখন এ নির্দেশনা মানা অনেকটাই কঠিন হয়ে যাবে।
স্থানীয় কৃষকেরা মনে করছেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং সহ প্রচারণা চালাতে হবে, গৃহস্থ্যরা যেন নিজ নিজ শ্রমিকদের ক্ষেত্রে সচেতনার বিষয়টি এড়িয়ে না গিয়ে, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ তাদেরকে বাড়ির বাইরে আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দেয়। কেননা করোনা ভাইরাসের সংক্রমন ঝুঁকি এড়াতে তাদেরকেই প্রথম সতর্ক থাকতে হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
