হটলাইন নম্বরে ফোন করলেই সিরাজগঞ্জের করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন কনসেন্টর। করোনায় শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা রোগীকে অক্সিজেন দেবে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিম। এ অক্সিজেন পেতে রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। সম্পূর্ণভাবে রোগী সুস্থ্য না হওয়া পর্যন্ত এ সেবা চলবে। মঙ্গলবার দুপুরে শহরের নিজ বাসভবনে ১০টি অক্সিজেন কনসেন্টর উদ্বোধনকালে ওই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ০১৫৩৩-১৯৯৪৩৯ ও ০১৭২৫-৭১৩৪৬৮ নম্বরে ফোন করলে শ্বাসকষ্টের করোনা রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন কনসেন্টর। বৈদ্যুতিক কানেকশনের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন তৈরি করবে এ মেশিন। এটি পরিচালনার জন্য ১০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষিত করা হয়েছে। উল্লেখিত দুটি হটলাইন নম্বরে ফোন করলে সবসময় এ অক্সিজেন সহায়তায় স্বেচ্ছাসেবকরা নিযুক্ত থাকবেন।
এদিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনা বেড ৫০ থেকে ১’শ টিতে উন্নীত করা হচ্ছে। উপজেলা পর্যায়েও করোনা বেড বাড়ানো হচ্ছে এবং হাইপ্রো অক্সিজেন ক্যানোলা আনার চেষ্টা চলছে।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, আ’লীগ নেতা হেলাল উদ্দিন, কৃষকলীগ নেতা মণিরুজ্জামান মনি, যুবলীগ নেতা একরামুল হক, ছাত্রলীগ নেতা আহসান হাবিব খোকা প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
রাজনীতি
নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...
