মোহাম্মদ আলী রিপন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের প্যারালাইসিসে আক্রান্ত বাবা সেলিম হোসেন খোকন (৫০) হত্যার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ঘাতক ছেলে কাওছারকে(২২) চট্রগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে। সেলিম হোসেন খোকন হত্যা মামলার একমাত্র আসামী কাওছার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেছে।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে। তিনি আরও বলেন,গত ২৯ এপ্রিল নিজ বাড়িতে পারিবারিক কলহের জের ধরে কাওছার টিউবওয়েলের লোহার হাতল দিয়ে আঘাত করে খোকনকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদি হয়ে সিংগাইর থানায় ছেলে কাওছারকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে সে পলাতক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিংগাইর থানার শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কাওছারকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় এলাকাবাসি অবিলম্বে খোকন হত্যা মামলার আসামি কাওছারের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেছেন।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
