গাজীপুরের শ্রীপুর থানা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে আজ ১০ ফেব্রুয়ারি (সোমবার) শাহজাদপুর থানা-পুলিশের একটি দলের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সদস্য সদস্য (এমপি) চয়ন ইসলামকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, আজ ১০ (ফেব্রুয়ারি) সোমবার সকালে চয়নকে শ্রীপুর থানা থেকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সপ্তম জাতীয় কংগ্রসের আহবায়কের দায়িত্ব পালন করেন। চয়ন ইসলাম (৬৩) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গতকাল রোববার দিবাগত রাতে চয়ন ইসলামকে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে জন্য তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।
জয়নাল আবেদীন মণ্ডল আরও বলেন, দুই মাস ধরে চয়ন ইসলাম এই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাঁর স্ত্রী জোছনা খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া চয়নের সঙ্গে জাহাঙ্গীর আলম নামের এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সোমবার বিকেলে মুঠোফোনে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম জানান, শাহজাদপুর থানা পুলিশের একটি দল গ্রেফতারকৃত চয়ন ইসলামকে থানায় নিয়ে আসছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি
একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...
জাতীয়
শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।
শাহজাদপুর
শাহজাদপুরে ভাতা পেতে প্রায় ১৪ হাজার আবেদন
রবিবার(১৯সেপ্টেম্বর) উপজেলা সমাজসেবা কর্মকর্তার সূত্রে জানা যায়, এখন পযর্ন্ত ২০২১-২২ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি...
জাতীয়
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় প্রধানমন্ত্রী ও আইন সচিবের প্রতি কৃতজ্ঞতা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার , ১১ অক্টোবর- ২০১৮ খ্রিষ্টাব্দ : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অব...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
